Mouz

China displays advanced AI, robotics, and manufacturing ahead of APEC conference

· India Today

Hazlewood doesn't speak to Khawaja: AUS pacer reveals team divide in 2018

· India Today

এআইয়ের সাফল্য, নাকি প্রত্যাশার নতুন ফানুস

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে উচ্ছ্বাসের মধ্যে অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে প্রবেশ নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই সাফল্য কি বাস্তব ব্যবসার প্রতিফলন, নাকি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশাবাদের আরেকটি দৃষ্টান্ত?

Visit extonnews.click for more information.

ক্লড নামের এআই চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রোপিক প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। গত ১৮ নভেম্বর কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে শেয়ারের দাম নির্ধারিত হয় ৮৩ ডলার। এই দাম প্রাথমিক প্রস্তাবিত সীমার চেয়ে বেশি। ১৯ নভেম্বর নাসডাকে ‘এএনটি’ নামে কোম্পানিটির লেনদেন শুরু হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রায় ৮১ বিলিয়ন বা ৮ হাজার ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ধরে বিবেচনা করলে এটির বাজার মূলধন দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন বা দেড় লাখ কোটি ডলারে।

এই সম্পদমূল্য বা মূল্যায়নের পেছনে রয়েছে কোম্পানিটির বাস্তব ব্যবসা। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু তৃতীয় প্রান্তিকেই আয় করেছে প্রায় ১৭ বিলিয়ন ডলার। অক্টোবর শেষে বার্ষিকীকৃত রাজস্বের হার ৮১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ ক্লড শুধু জনপ্রিয় চ্যাটবট নয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কাজ, সফটওয়্যার তৈরি ও তথ্য বিশ্লেষণে এটি ব্যবহার করছে।

তবে আয়ের দ্রুত বৃদ্ধি মানেই মুনাফা নয়। এ কারণে বিপুল অর্থ আয় করলেও লোকসান গুনছে কোম্পানিটি। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির নিট লোকসান দেখানো হয়েছে ১০৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ৯৪ দশমিক ৩ বিলিয়ন ডলার এসেছে রূপান্তরযোগ্য ঋণ ও সংশ্লিষ্ট আর্থিক চুক্তির হিসাবি মূল্যবৃদ্ধি থেকে। যদিও এটি নগদ অর্থের সমপরিমাণ ক্ষতি নয়। কিন্তু ব্যবসাটি এখনো পরিচালন লোকসানে রয়েছে। কারণ, এআই চালাতে বিপুল কম্পিউটিং সক্ষমতা কিনতে হচ্ছে কোম্পানিটিকে।

সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যৎ ব্যয়। কম্পিউটিং ও অবকাঠামোর জন্য অ্যানথ্রোপিকের চুক্তিবদ্ধ ব্যয় প্রায় ৯০১ বিলিয়ন ডলার। যদিও এই অর্থের পুরোটা এখনই দিতে হবে না। প্রায় ৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার পরবর্তী ১২ মাসে পরিশোধযোগ্য। তাই এত বড় প্রতিশ্রুতি পূরণে আয়, নগদ প্রবাহ ও প্রযুক্তির চাহিদা—সবই প্রত্যাশামতো থাকতে হবে।

অ্যামাজন ও গুগল এই কোম্পানির ক্ষেত্রে একই সঙ্গে বিনিয়োগকারী ও অবকাঠামো সরবরাহকারী। এই দ্বৈত সম্পর্ক ভবিষ্যতে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। আরেকটি ঝুঁকি করপোরেট নিয়ন্ত্রণে। সাত প্রতিষ্ঠাতার নিয়ন্ত্রিত বিশেষ শেয়ারের ভোটাধিকার ৫০ দশমিক ১ শতাংশ। ফলে সাধারণ বিনিয়োগকারী শেয়ার কিনলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের প্রভাব সীমিত। তাই অ্যানথ্রোপিকের শেয়ারে বিনিয়োগের আগে তিনটি প্রশ্ন খুবই জরুরি। প্রথমত রাজস্বের সঙ্গে নগদ প্রবাহ বাড়ছে কি না, বিপুল অবকাঠামো ব্যয় থেকে যথেষ্ট আয় আসছে কি না এবং পরিচালনায় জবাবদিহি কতটা নিশ্চিত।

এআই নিঃসন্দেহে ভবিষ্যৎ বদলাবে। কিন্তু প্রযুক্তির জয় মানেই প্রত্যেক বিনিয়োগকারীর জয় নয়। ডটকম যুগেও ইন্টারনেট টিকে ছিল, কিন্তু সব বিনিয়োগকারী লাভবান হননি। অ্যানথ্রোপিকের ক্ষেত্রেও এই পার্থক্য মনে রাখা জরুরি।

মামুন রশীদ: অর্থনীতি বিশ্লেষক এবং ফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের লিড পার্টনার।

Read full story at source