Mouz

Automated Testing in Backend Development: A Complete Guide from Unit Tests to Fuzz Testing

· Dev.to

নারীকে টেনেহিঁচড়ে তোলা হচ্ছে মাইক্রোবাসে, ‘যাব না যাব না বলে চিৎকার’

· Prothom Alo

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

Visit h-doctor.club for more information.

ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারীসহ একদল লোক ওই নারীর হাত ধরে টানছেন। তবে তিনি তাঁদের সঙ্গে যেতে রাজি হচ্ছিলেন না। তাঁকে ‘যাব না, যাব না’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় ঘটনাস্থলে লোকজন জড়ো হন। একপর্যায়ে ওই নারীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ওই নারীর দুই বছর আগে বিয়ে হয়। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে তাঁর বনিবনা না হওয়ায় তিনি আলাদা থাকছেন। বর্তমানে তিনি এক চাচার বাসায় থাকেন।

ওসি বলেন, ওই নারী নিখোঁজ হয়েছেন দাবি করে তাঁর পরিবারের পক্ষ থেকে দুই মাস আগে বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ওই নারী চাচার বাসায় থাকছেন। তাঁকে অনেক বোঝানোর পরও তিনি মা-বাবার সঙ্গে যেতে রাজি হননি।

ওসি আরও বলেন, রোববার ওই নারী আদালতে এসেছেন—এমন খবর পেয়ে তাঁর মা-বাবা সেখানে আসেন। একপর্যায়ে তাঁরা ওই নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাঁর মা-বাবার সঙ্গে কথা হয়েছে। ওই নারী বর্তমানে তাঁদের হেফাজতে আছেন।

ওসি জাহেদুল কবির বলেন, ‘যেহেতু মা-বাবা তাঁকে নিয়ে গেছেন, তাই এটিকে অপহরণ বলা হচ্ছে না। নারীর পরিবার চায়, তিনি চাচার সঙ্গে না থেকে তাঁদের সঙ্গে থাকুন। তাঁদের সন্ধ্যায় থানায় আসতে বলা হয়েছে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

এ ব্যাপারে ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব৵ পাওয়া যায়নি।

Read full story at source

Giant Pandas, Icons of China’s Soft Diplomacy, Arrive in Atlanta

· NY Times