Jai Arrow bids emotional farewell with 100th appearance for Rabbitohs after MND diagnosis
· The Independent

· The Independent

· France 24

· Prothom Alo

হামের উপসর্গ নিয়ে চলতি মাসের প্রথম চার দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় একজনের মৃত্যু হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালন কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Visit esporist.com for more information.
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। এদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৮৮ এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৯ জন। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৪ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। আর ৪০ জনের হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৪ জন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ সংখ্যা ৪৩০।
রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে এতে শিশুরাই বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।