Mouz

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

· Prothom Alo

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন।

এই মামলায় মোট আসামি সাতজন। এর মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। তিনি যেন আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন, সে জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন ট্রাইব্যুনাল। বাকি ছয় আসামি গ্রেপ্তার আছেন।

Visit sportnewz.click for more information.

গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এই আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

এই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

Read full story at source

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

· Prothom Alo

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগান সামনে রেখে ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব গতকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

Visit turconews.click for more information.

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয়, আন্তকলেজ ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি তিনটি পর্যায়েই অনুষ্ঠিত হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।

এবারের উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করেন। বিতার্কিক, বিচারকসহ এই আয়োজনে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।

উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আবদুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দুর্বার শামিত আদি। পুরো আয়োজনের আহ্বায়ক (কনভেনর) হিসেবে দায়িত্ব পালন করেছেন জেইউডিওর সভাপতি আল লুবান।

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক

এবারের ২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিইউসি)।

আন্তকলেজ বিতর্ক

১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।

এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব (এসিসিডিসি), ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস), রাজউক কলেজ ডিবেট ক্লাব (আরসিডিসি) এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।

আন্তস্কুল বিতর্ক

এবারের আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮) এবং রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।

বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

জাতীয় বিতর্ক উৎসবের অংশ হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন তাসমিয়া খান ইউশা (সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)। প্রথম রানার্সআপ হয়েছেন তানভীর রায়ান (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মির্জা মুক্তাদির মাহদি (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন আফিয়া ইবনাত সামিহা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। প্রথম রানার্সআপ হয়েছেন মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন লামিশা জামান ও তাসফিকুর রশিদ তূর্য (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

সমাপনী আয়োজন

সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বের মধ্য দিয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর প্রতিযোগিতামূলক আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। উৎসবের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যুক্তিনির্ভর বিতর্কচর্চা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

জেইউডিও বিশ্বাস করে, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উৎসবের মূল স্লোগানকে ধারণ করে এবারের আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে একত্র করার চেষ্টা করা হয়েছে।

এই আয়োজনকে সফল করতে যেসব গণমাধ্যম, বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষী পাশে ছিলেন, জেইউডিওর পক্ষ থেকে তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

বিশেষভাবে উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো এবং লজিস্টিকস পার্টনার উত্তরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Read full story at source

‘Languages of Freedom’: A finely balanced work that redefines ‘freedom’ through its various meanings

· Scroll

Visit sportbet.rodeo for more information.

In 1762, Swiss-born philosopher and political theorist Jean-Jacques Rousseau published his treatise The Social Contract, in which he famously wrote: “Man is born free and everywhere he is in chains” – an assertion based on the theory that humans are innately good but are corrupted by the influence of society and its dynamics, by the push and pull of factors such as private property, labour, and wealth accumulation, which has an emotional fallout: insecurity, greed, and unhealthy competitiveness.

In such a situation, Rousseau argued that the only way to achieve peace and harmony would be for individuals to trade their individual liberty for a civil social liberty, a general liberty safeguarded by a just and moral society.

Political scientist and scholar Neera Chandhoke begins her book, Languages of Freedom: The Idea of India in Political Theory, Bombay Cinema and Progressive Urdu Poetry, with an introduction that focuses largely on the idea of freedom, including the views of thinkers like Rousseau.

Chandhoke discusses what freedom means and how the freedom of individuals may come into conflict with that of other individuals as well as of society as a whole. How is the idea of liberty to be negotiated when one individual’s liberty infringes upon another?

Various aspects of freedom – what it could mean; what it encompasses;...

Read more

Read full story at source