Mouz

Ahead of Morocco vs Canada at the World Cup, comparisons arise with the 2022 team

· Al Jazeera

Emotional Neil Kinnock wipes away tears as he recalls changing lives through teaching

· The Independent

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

· Prothom Alo

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন।

Visit saltysenoritaaz.com for more information.

ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করেন স্পিকার।

এর পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইয়ে সই করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ধারা বজায় রাখতে ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

পরে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বাংলাদেশ-ইরানের দ্বিপক্ষীয় আর আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার পাশাপাশি ইরানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা বাড়াতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলেও জানান।

আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গতকাল তেহরান পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

তেহরানে গালিবাফের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নিন্দা

Read full story at source