‘Drugged, raped, filmed’: Nagpur woman alleges abuse, 'hypnosis’ during forced conversion
· Times of India
· Times of India
· CNBC
· Prothom Alo
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব এজিএমে সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে শেয়ারধারী পরিচালক মাসুদুজ্জামান, মোখলেসুর রহমান, এস এম শফিকুল হক; স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন ও এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনও সভায় উপস্থিত ছিলেন। সিটিজেনস ব্যাংক ২০২৫ সালে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। গত বছর শেষে পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বৃদ্ধি পায়। একই সময়ের ব্যবধানে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর শেষে সিটিজেনস ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল মাত্র শূন্য দশমিক ২০ শতাংশ।
Visit syntagm.co.za for more information.