Watch: Italian deputy speaker shuts down MP over repeated 'Mr President' remark
· India Today
· India Today
· The Independent
· Prothom Alo

‘গণক’ বিড়ালটির নাম মিলু। এবার বিশ্বকাপে ব্রাজিলের সব কটি ম্যাচে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে। শুধু আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে ভবিষ্যদ্বাণীতে গড়বড় করে ফেলে। শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দে ও আর্জেন্টিনা ম্যাচে আফ্রিকান দলটির জয় দেখেছিল মিলু।
সেটা হয়নি। ৩-২ গোলের জয়ে আর্জেন্টিনা উঠেছে বিশ্বকাপের শেষ ষোলোয়। আজ ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর ভবিষ্যদ্বাণীতে তাই কতটা আস্থা রাখা যায়? ব্রাজিলের সমর্থকেরা অবশ্য এভাবেও ভাবতে পারেন, তাঁদের দল নিয়ে তো মিলু এখনো ভুল করেনি। তাই আস্থা তো রাখাই যায়।
Visit rocore.sbs for more information.
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নিউইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের জয়ই দেখছে মিলু।
ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের আগুয়ানিল পৌর শহরে মিলুর বসবাস। তাঁর মালিক নাথান পিনেইরো। বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলের ম্যাচ নিয়ে মিলু ভবিষ্যদ্বাণী করে আসছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর ভবিষ্যদ্বাণীর ভিডিওতে এরই মধ্যে ৫৫ লাখ ভিউ হয়েছে।
এমন তুমুল সাড়া মেলার পর মিলুর মালিক একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে পর্দার পেছনের গল্প এবং প্রতিটি ম্যাচের আগে কীভাবে এই ভবিষ্যদ্বাণীর প্রস্তুতি নেওয়া হয়, তা তুলে ধরেছেন পিনেইরো।
মালিকের সঙ্গে মিলুমিলুর মালিক নাথান পিনেইরো দুটি একই রকম প্লাস্টিকের বাটিতে খাবার রাখেন। সেখানে ম্যাচ খেলতে যাওয়া দুটি দেশের পতাকা লাগানো থাকে। এরপর নাথান বাটি দুটির মাঝে মিলুকে ছেড়ে দেন। মিলু তখন সেই বাটিটিই বেছে নেয়, যেটির পতাকাবাহী দেশ ম্যাচটিতে জিতবে বলে সে মনে করে।
মিলু যেন সব সময় ব্রাজিলের বাটিই বেছে নেয়, সে জন্য পাত্রগুলো নিয়ে কারসাজি করা হয়েছে—এমন সমালোচনার জবাবে নাথান গোটা প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়।
বাটিগুলোয় খাবার দেওয়ার পর মিলুর মালিক নাথান সেগুলো নির্দিষ্ট জায়গায় রাখেন, ক্যামেরা ঠিক করেন এবং মিলুকে তার পছন্দ বেছে নেওয়ার জন্য ডাকেন। দৃশ্যটি প্রস্তুত করার সময় রেকর্ডিংয়ের শুরুতেই নাথানকে বলতে শোনা যায়, ‘যেন সবাই দেখতে পারে, এটা কীভাবে কাজ করে।’
মিলুকে পাত্রগুলোর কাছে নিয়ে যাওয়া হলে সে ব্রাজিলের পতাকাসংবলিত বাটিটি বেছে নেয়। এর মাধ্যমে প্রতীকীভাবে বিশ্বকাপের শেষ ষোলোয় সেলেসাওদের জয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার ইঙ্গিত দেয় সে।
View this post on Instagram
ভিডিওতে মিলুর মালিক উল্লেখ করেন, চলতি বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচের ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে এই বিড়ালের সাফল্যের হার শতভাগ। জাপান ম্যাচ পর্যন্ত ব্রাজিলের জয়ের ব্যাপারে মিলুর করা সব কটি ভবিষ্যদ্বাণীই মাঠে সত্যি প্রমাণিত হয়েছে।
ভিডিওর শেষে তিনি জানান, তিনি এই ভবিষ্যদ্বাণীর কোনো কাটছাঁট না করা (আনকাট) সংস্করণ প্রকাশ করবেন, যাতে অনুসারীরা পাত্র প্রস্তুত করা থেকে শুরু করে প্রাণীটির বাটি বেছে নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখতে পারেন।
উচ্চতা, গরম, অনিদ্রা, শব্দদূষণ আর ৪০ বছরের ভূত—আজতেকায় কেইনদের ‘মিশন ইম্পসিবল’মালিক নাথান পিনেইরোর তৈরি করা ভিডিওর কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যমে মিলু আগে থেকেই পরিচিত। তবে এই বিড়ালের তুমুল জনপ্রিয়তার কারণ মূলত তার একের পর এক নিখুঁত ভবিষ্যদ্বাণী।
মিলুর ‘গণক’ হয়ে ওঠা ২০২২ কাতার বিশ্বকাপে। সেই বিশ্বকাপে মিলুর কিছু চমকপ্রদ ভবিষ্যদ্বাণী সবার নজর কেড়েছিল। এর মধ্যে ছিল শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মরক্কোর জয় এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে দলটির সেমিফাইনালে ওঠার ভবিষ্যদ্বাণী।
নরওয়ে ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিল ফুটবল দলবিশ্বকাপের বাইরেও মিলু বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার ব্রাজিল’-এ লারিসা ও ফ্রেড নিকাসিও বাদ পড়ার পর আবারও তাদের ফেরার সঠিক আভাস দিয়েছিল সে। এ ছাড়া ২০২৩ সালের কোপা দো ব্রাসিলে সাও পাওলোর চ্যাম্পিয়ন হওয়ার পথে পুরো পথচলারই সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল মিলু।
বিশ্বকাপের চলতি আসরেও মিলু নামের এই বিড়াল তার ফর্ম ধরে রেখেছে। জাপান ম্যাচের আগে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের জয়ের সব কটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে হুবহু। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিলুর প্রতিটি নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে অনুসারীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হচ্ছে।
শিল্পীর রংতুলি না যন্ত্র, লড়াইটা ভিনি–হলান্ডেরও