Mouz

Troy Jackson secures Democratic nomination for US Senate in Maine

· The Independent

Dabble promo code NYPBONUS: Play $5, Get $10 for WNBA All-Star Game

· NY Post

Get $10 when you sign-up with the Dabble Fantasy promo code NYPBONUS for Saturday's WNBA All-Star Game.

Visit mchezo.life for more information.

Read full story at source

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা, লাঠি হাতে অবস্থান করছেন স্থানীয়রা

· Prothom Alo

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে ভারতের দিকে ফেরত পাঠিয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে।

Visit arroznegro.club for more information.

ওই নারীরা দাবি করেন, তাঁরা বাংলাদেশি। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে। তাঁদের কাছে মা–বাবা ও নিজেদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র আছে।

ঘটনার পর থেকে শূন্যরেখার কাছে বিজিবি, বিএসএফ ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খিয়ারমামুদপুর গ্রামে গিয়ে দেখা যায়, ২৯১/২০ সীমান্ত পিলারের পাশে ভারতের ভেতরে একটি বাঁশঝাড়ের নিচে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ৯ নারী অবস্থান করছেন। ওই নারীরা দাবি করেন, তাঁরা বাংলাদেশি। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে। তাঁদের কাছে মা–বাবা ও নিজেদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র আছে। দালালের মাধ্যমে তাঁরা ভারতে গেছেন।

লাঠি হাতে স্থানীয়রা সেখানে অবস্থান করছেন। আজ শনিবার

গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, আজ ভোরে ৯ নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবির সদস্যরা তাঁদের ধাওয়া করে আবার ভারতের দিকে ফেরত পাঠান। এর পর থেকে ওই নারীরা ভারতের শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছেন।

সকাল ৭টার দিকে বিএসএফের প্রায় ৩০ সদস্যের একটি দল ওই ৯ নারীকে বাংলাদেশি দাবি করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। এতে উত্তেজনা বাড়ে। লাঠি হাতে স্থানীয় বাসিন্দারা সেখানে অবস্থান করছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যআমরা গ্রামবাসীকে নিয়ে বিজিবিকে সহযোগিতা করছি। আমরা কিছুতেই ওই ৯ নারীকে বাংলাদেশে ঢুকতে দেব না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শুকুর আলী প্রথম আলোকে বলেন, ‘বিএসএফ সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে। আমরা গ্রামবাসীকে নিয়ে বিজিবিকে সহযোগিতা করছি। আমরা কিছুতেই ওই ৯ নারীকে বাংলাদেশে ঢুকতে দেব না।’

এ বিষয়ে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) অধীন ভাইগড় বিওপি ক্যাম্পের সুবেদার টিয়া আলম প্রথম আলোকে বলেন, ‘বিএসএফের ভিমপুর ক্যাম্পের কমান্ডারকে আমরা বলেছি, ভারতের কোনো নাগরিককে আমরা বাংলাদেশে প্রবেশ করতে দেব না। সীমান্তে আমরা সতর্ক অবস্থানে আছি।’

Read full story at source