Megan Moroney Brings a Dose of ‘Medicine’ to ‘Fallon’
· Rolling Stone
· Rolling Stone
· NY Post

Visit chickenroadslot.pro for more information.
· Prothom Alo

স্তন ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজ়ে যিনি নজর কেড়েছেন দর্শকের। হয়েছে অস্ত্রোপচারও। গতকাল বুধবার হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রাজশ্রী। লিখেছেন, তিনি মনে সাহস নিয়ে বাবা-মায়ের কাছে নিজের রোগের কথা জানিয়েছেন। একই সঙ্গে রাজশ্রী জানান, অস্ত্রোপচার ভালো হয়েছে তাঁর এবং এখন অনেকটাই সুস্থ তিনি।
Visit asg-reflektory.pl for more information.
ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, এ কথা কাউকে বলতে পারেননি। এমনকি বাড়িতেও বলার মতো সাহসই ছিল না তাঁর। শুধু বাবা-মায়ের কথা ভেবেই বারবার এক পা এগিয়েও পিছিয়ে এসেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পরে আমি মা–বাবাকে বলার সাহস পেয়েছি, ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা নামক গ্রেড ১ স্তন ক্যানসার ধরা পড়েছে। রুটিন চেকআপের সময়ে এই রোগ প্রাথমিকভাবে ধরা পড়েছিল, যা নিরাময় হয়ে যাবে বলেও আশা করা যায়।’
রাজশ্রী দেশপাণ্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেরাজশ্রী জানান, তাঁর বেশ কয়েকটি পরীক্ষা ও অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থও হয়ে উঠছেন। অভিনেত্রী লিখেছেন, ‘সবার ভালোবাসা ও সাপোর্টে আমি ভয়কে জয় করতে পেরেছি। অস্ত্রোপচারের পরে বাবা-মায়ের মুখ দেখে আমার সাহস আরও বেড়েছে। এই জার্নি এতটা সহজ করার জন্য চিকিৎসক মন্দার নাদকার্নি এবং কোকিলাবেন হাসপাতালের টিমকে ধন্যবাদ। আমি শিগগিরই বাড়িতে ফিরছি।’
স্তন ক্যানসারে আক্রান্ত আলোচিত বাঙালি অভিনেত্রীঅভিনেত্রী আরও জানান, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় ওষুধ। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগামী দিনগুলোর জন্য তিনি ভীষণই এক্সাইটেড। অনেক সেলিব্রিটি ও ভক্ত তাঁর দ্রুত আরোগ্য কামনা করে এবং শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তুমি এত স্ট্রং মেয়ে। তোমায় অনেক ভালোবাসা।’
প্রসঙ্গত, ২০১২ সালে ‘তালাশ’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন রাজশ্রী। পরবর্তী সময়ে তিনি ‘কুছ তো লোগ কহেঙ্গে’-এর মতো টেলিভিশন শোয়ে অভিনয় করেন। ‘কিক’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের পরে তিনি ‘দ্য স্কাই ইজ় পিংক’, ‘মম’, ‘মান্টো’, ‘জ়োরাম’, ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো প্রোজ়েক্টে কাজ করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
রাজশ্রী দেশপাণ্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে