Car bomb strikes governor’s office in Meta, Colombia
· Al Jazeera
· Al Jazeera
· Prothom Alo

‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’—এমন নানা স্লোগানে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ এনে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ বিক্ষোভ করেন তাঁরা।
পরে বেলা সাড়ে তিনটায় কলেজের ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ তুলে ধরেন ছাত্রশক্তির নেতারা। তাঁদের দাবি, হামলায় সংগঠনটির কয়েকজন নেতা–কর্মী ও কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। তবে হামলা ও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির।
Visit solvita.blog for more information.
ছাত্রশক্তির অভিযোগ, সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে কলেজে যান সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক রশিদ দিনার ও সদস্যসচিব আবদুর রহমান। কলেজের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার পরিবেশ নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করতে যান তাঁরা। এ সময় ছাত্রশিবিরের নেতা–কর্মীরা তাঁদের প্রবেশে বাধা দেন এবং হেনস্তা করেন। এমনকি অধ্যক্ষের কক্ষে ঢুকেও হট্টগোলের চেষ্টা করেন।
ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক রশিদ দিনার প্রথম আলোকে বলেন, একপর্যায়ে ছাত্রশিবিরের নেতা–কর্মীরা সেখানে উপস্থিত ছাত্রশক্তির নেতা–কর্মী ও শিক্ষার্থীদের মারধর করেন। এতে মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন এবং কলেজের শিক্ষার্থী সাইফুর রহমান সাগর, রাকিবসহ কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।
অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক প্রথম আলোকে বলেন, তাঁদের কোনো নেতা–কর্মী হামলা কিংবা হেনস্তার সঙ্গে জড়িত নন। ওই কলেজে তাঁদের কোনো কমিটিও নেই।
মোমিনুল হক বলেন, ‘আমাদের কোনো নেতা–কর্মী হামলা করেছেন—এ রকম প্রমাণ তাঁরা কি দিতে পারবেন? যদি প্রমাণ দিতে পারেন, আমরা ব্যবস্থা নেব। মূলত আমরা জানতাম না যে ছাত্রশক্তির নেতারা কলেজে গিয়েছিলেন। এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।’
· IOL
The Pension Funds Adjudicator has ordered the Mineworkers Provident Fund to complete its investigation into a R200,103.54 death benefit after the claim remained unresolved for more than 17 years.
Visit lej.life for more information.