Mouz

আমেরিকান দেবতারা এখন গোধূলি বেলায়

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যেটিকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে তুলে ধরেছেন, তার মূল কথা হলো ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি।

Visit afnews.co.za for more information.

এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে আরও শক্তভাবে চাপে ফেলতে চাইছে। কিন্তু বাস্তবে ফল হচ্ছে উল্টো।

অন্য দেশগুলোকে ইরান থেকে দূরে সরিয়ে আনার বদলে ট্রাম্প প্রশাসনের একের পর এক ভুল সিদ্ধান্ত আমেরিকাকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসানকে আরও দ্রুত এগিয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের কথিত মিত্ররা কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ব্যয়বহুল ও ভুল পথে নেওয়া যুদ্ধে যোগ দিতে চাইছে না, তা বোঝা কঠিন নয়।

এই যুদ্ধ শুরুর আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এখন যুক্তরাষ্ট্র ইরানের সরকারকে উৎখাত করতে পারেনি।

এমনকি বিকল্প পরিকল্পনাও তৈরি করতে পারেনি। ফলে মিত্ররা কেন এই যুদ্ধে জড়াবে? তার ওপর ট্রাম্প প্রশাসন নিয়মিত বন্ধু ও অংশীদারদের অপমান করে।

বিশ্বে স্বৈরতান্ত্রিক জনতুষ্টিবাদের পতন ও তৃতীয় শক্তির উত্থানের রূপরেখাইরান যুদ্ধে কি তাহলে মার্কিন পরাশক্তির পতন ঘটতে যাচ্ছে?

গ্রিনল্যান্ড ও কানাডার মতো ভূখণ্ড দখলের হুমকি দেয়। আবার বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক শুল্কও আরোপ করে।

অন্যদের নিজের সঙ্গে নিতে সাধারণত দুটি পথ আছে। একটি হলো বোঝানো, অন্যটি হলো ভয় দেখিয়ে বাধ্য করা।

ট্রাম্পের ক্ষেত্রে এখন কোনোটিই কাজ করছে না। আন্তর্জাতিক শান্তির জন্য কার্নেগি এনডাওমেন্টের অ্যারন ডেভিড মিলার যথার্থই বলেছেন, এখানে ‘ডি-ডে’ আসলে ‘হতাশার দিন’।

কাউকে বোঝাতে হলে বিশ্বাসযোগ্যতা দরকার। অন্য দেশগুলোর বিশ্বাস করতে হবে যে সরকারের লক্ষ্য বাস্তবসম্মত এবং সেই লক্ষ্য অর্জনের মতো সক্ষমতাও তার আছে।

কিন্তু ট্রাম্প মিথ্যা বলার জন্য এমন একটি দুর্নাম তৈরি করেছেন যে তাঁর কথায় এখন কেউ সহজে বিশ্বাস করে না।

২০২৫ সালের জুনে তিনি দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হয়েছে।

মার্চে তিনি বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতাও ‘আক্ষরিক অর্থেই ধ্বংস’ করা হয়েছে।

ইরান যুদ্ধ: ভুলের পর ভুল করে ট্রাম্প যে মূল্য দিচ্ছেনডলারের আধিপত্য ধ্বংস করতে চীনের ‘ট্রেজারি–কৌশল’ ইরানে ট্রাম্পের হামলা, ডলারের আধিপত্য দ্রুত কমবে

অথচ যে যুদ্ধ চার সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলার কথা ছিল, তা এখন সপ্তম মাসে পড়েছে।

ইরানিরা তো বটেই, কানাডীয়রাও জানে, ট্রাম্প যে চুক্তিতে সই করবেন, তার স্থায়িত্ব টিস্যু কাগজের মতোই দুর্বল হতে পারে।

বেসেন্টকে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মন্ত্রী হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে বন্ড ও মুদ্রাবাজার সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টায় তিনিও সেই বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন।

তাঁর আসল উদ্দেশ্য সম্ভবত ছিল নিজের বসকে বোঝানো যে তিনি ‘কিছু একটা করছেন’। কিন্তু এমন একজন প্রেসিডেন্টকে কেন কেউ সাহায্য করবে, যিনি পরদিনই তাঁর বিরুদ্ধে চলে যেতে পারেন? ট্রাম্প এর আগে তাঁর হয়ে কাজ করা প্রায় সবার সঙ্গেই এমন আচরণ করেছেন।

তাই বোঝানোর পথ যখন বন্ধ, ট্রাম্পের হাতে থাকে তাঁর পছন্দের পথটিই—ভয় দেখানো, শক্তিপ্রদর্শন ও দম্ভ। কিন্তু এখানেই বড় সমস্যা।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যেটিকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে তুলে ধরেছেন, তার মূল কথা হলো ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি।

ট্রাম্প ও বেসেন্ট হয়তো বুঝতে পারছেন না যে যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো সহজে অন্য দেশকে নিজের ইচ্ছেমতো চালাতে পারে না।

ট্রাম্প আধুনিক যুদ্ধের পরিবর্তিত চরিত্র এবং বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের বদলে যাওয়া অবস্থানও বুঝতে পারছেন না। তিনি অতীতে আটকে আছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্রয়ক্ষমতার সমতার হিসাবে বিশ্ব মোট দেশজ উৎপাদনে আমেরিকার অংশ অর্ধেক হয়ে গেছে। ২০২৫ সালে তা প্রায় ৩০ শতাংশ থেকে কমে ১৫ শতাংশের নিচে নেমেছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুরুত্বপূর্ণ কৌশলগত সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র হারিয়েছে। আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপের অধিকাংশ তৈরি হয় তাইওয়ানে।

আবার চুম্বক ও বিরল মৃত্তিকা উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে চীনের আধিপত্য রয়েছে। এসব ক্ষেত্রে ট্রাম্পও বুঝতে পারেন যে আমেরিকার হাতে আর সব তুরুপের তাস নেই।

ইরানের তেল বিক্রির আয় কমাতে তিনি ক্রেতাদের ওপর চাপ দিতে চান।

আমেরিকার শক্তি ট্রাম্পের সময়ে দ্রুত কমে যাচ্ছে বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মনে করছেন, এবার যথেষ্ট হয়েছে। তিনি এমন একজন ‘পাগল রাজা’র কাছে নিজের দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব সমর্পণ করতে রাজি নন, যিনি ইরানের বিরুদ্ধেও জয়ী হতে পারছেন না।

কিন্তু ইরানের রপ্তানি করা তেলের ৯০ শতাংশই কেনে চীন। বিরল মৃত্তিকার ক্ষেত্রেও চীনের হাতে গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে।

ট্রাম্পের আগ্রাসী নীতির বিরুদ্ধে বিভিন্ন দেশের প্রতিক্রিয়াও এই পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতাকেই তুলে ধরছে।

আমেরিকার শক্তি ট্রাম্পের সময়ে দ্রুত কমে যাচ্ছে বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মনে করছেন, এবার যথেষ্ট হয়েছে। তিনি এমন একজন ‘পাগল রাজা’র কাছে নিজের দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব সমর্পণ করতে রাজি নন, যিনি ইরানের বিরুদ্ধেও জয়ী হতে পারছেন না।

বিশ্বের অন্য দেশগুলোও সম্ভবত একই শিক্ষা নিচ্ছে। কাউকেই এমন দাদাগিরি সহ্য করতে হবে না।

যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা বা তার ওপর নির্ভরশীল হয়ে থাকারও প্রয়োজন নেই। দ্রুত বদলে যাওয়া বিশ্ব অর্থনীতি এখন বিভিন্ন দেশের সামনে অর্থনৈতিক সম্পর্ক বহুমুখী করার নতুন সুযোগ তৈরি করছে।

বেসেন্ট ও ট্রাম্প যত দ্রুত বুঝবেন যে তাঁদের হাতে আগের মতো শক্তিশালী তাস নেই, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ততই ভালো হবে।

মার্কিন ঘাঁটির নিরাপত্তাচাদর ফালাফালা, বাদশাহ-আমিরদের কী হবেইরানি তেল নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে যেভাবে দাঁড়াচ্ছে চীন

চীন ও অন্য দেশগুলো ট্রাম্পের নতুন দাবিগুলো প্রত্যাখ্যান করলে যা হওয়ার সম্ভাবনাই বেশি, তারা ভেঙে পড়বে না।

যুক্তরাষ্ট্র যে ধরনের অর্থনৈতিক ক্ষতি তাদের ওপর চাপিয়ে দিতে চায়, তাতেও তারা বিপর্যস্ত হবে না। বেসেন্ট যে অর্থনৈতিক বিশ্বযুদ্ধের কথা বলেছেন, তা শেষ পর্যন্ত অচলাবস্থায় গিয়ে ঠেকতে পারে।

হরমুজ প্রণালিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এটিও হতে পারে তার মতোই। এতে আবারও যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হবে।

আর অন্য দেশগুলোর ওপর আরোপ করা অর্থনৈতিক চাপ আমেরিকার ভাবমূর্তি ও ‘সফট পাওয়ার’ বা প্রভাব বিস্তারের ক্ষমতাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।

একসময় যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের জন্য একটি আদর্শ। দেশটি গণতন্ত্র, অর্থনৈতিক সুযোগ এবং বহু দেশের কাছে আকর্ষণীয় অন্যান্য মূল্যবোধের প্রতীক ছিল।

এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে কী করা উচিত নয়, তার একটি উদাহরণ। চরম বৈষম্য, গণতন্ত্রের অবক্ষয়, দুর্নীতি ও সামাজিক বিভাজনের একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে দেশটি।

বিশ্বের অন্য দেশগুলোর উচিত নিজেদের দেশে এবং আন্তর্জাতিক পরিসরে সহযোগিতা ও আইনের শাসনের গুরুত্ব নতুন করে উপলব্ধি করা। অন্তত আপাতত আমেরিকার নেতৃত্বের বাইরে থাকা একটি বিশ্ব হয়তো সবার জন্য আরও স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ হতে পারে।

  • জোসেফ ই স্টিগলিৎস অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত মার্কিন অর্থনীতিবিদ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সাবেক চেয়ারম্যান।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

অনুবাদ: সারফুদ্দিন আহমেদ।

Read full story at source

‘Kicked him on the way out’: Clarkson urged to rejoin Hawthorn

· Brisbane Times

দেশের মানুষ বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায়, কুমিল্লায় লংমার্চে জামায়াতের আমির

· Prothom Alo

দেশের মানুষ বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায় মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণকে দেওয়া কথা রক্ষা করেনি।

আজ শনিবার দুপুরে কুমিল্লার পদুয়া বাজার এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই তিনি কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তিনি কুমিল্লা বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান জানান।

Visit extonnews.click for more information.

শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় একই সঙ্গে কুমিল্লা বিভাগ করার দাবি উঠেছিল। কিন্তু তখন কুমিল্লা বিভাগ হয়নি। কুমিল্লাবাসীর অপরাধ কী—প্রশ্ন রেখে তিনি বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর ‘ধানাই-পানাই’ না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, পাশের বৃহত্তর নোয়াখালীও বিভাগ দাবি করছে। তারাও বিভাগ পাওয়ার দাবিদার। তবে আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের আমির বলেন, ‘কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো! চাঁদাবাজ নাই! আছে?’ এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আজকের কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেক বিভাগীয় শহরে লংমার্চ যাবে। এরপর ঢাকায় মহাসমাবেশ হবে। দাবি আদায়ের জন্য ওই কর্মসূচিতেও কুমিল্লার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

লংমার্চে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের মন্ত্রীদের সন্তান, পরিবার-পরিজন ও স্বজনদের অনেকে দুর্নীতি ও বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এতে মানুষের ভোগান্তি বাড়ছে।

এই সরকারের উপরে বিরক্ত মানুষ মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটি সরকার রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জনগণের বক্তব্য শুনতে হবে। দেশের বিভিন্ন জায়গায় মানুষ বলছে, তারা বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, যেখানে যাওয়া যায়, সেখানেই দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, জায়গা দখল, নেতা-কর্মীদের হয়রানি ও মাদকের অভিযোগ পাওয়া যাচ্ছে। দেশকে ‘জাহান্নামে’ পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার দুপুরে

বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন এলডিপির সভাপতি। তিনি বলেন, মানুষের মুখে মুখে আছে যে ডিসেম্বরের মধ্যে সরকারের পতন হবে। তাঁর দাবি, সরকার কিছু করুক বা না করুক, ‘নিজের ভারে নিজেই পড়ে যাবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জনগণের রায় কার্যকর করে জনদুর্ভোগ কমানোর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হলে জনতার মিছিল আরও দীর্ঘ হবে। এই মিছিল বাড়তে বাড়তে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গণজোয়ার তৈরি হবে এবং সেই গণস্রোতে সরকার ভেসে যেতে বাধ্য হবে।

মামুনুল হক অভিযোগ করেন, ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করে সরকার ক্ষমতায় এসেছে। দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে তাঁরা তা মেনে নিয়েছেন। কিন্তু ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ধারাবাহিকতা চলতে থাকলে সরকারের পরিণতি অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো হবে বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম প্রমুখ।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান। এতে ১১ দলীয় ঐক্যের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

পথসভাটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন

মহাসড়কে ধীর গতি, ভোগান্তিতে যাত্রীরা

পদুয়ার বাজারের পথসভাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। তাঁদের অনেকে মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচলে ধীর গতি সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

অন্যদিকে চট্টগ্রামমুখী লেনে লংমার্চের বিশাল গাড়িবহর চলাচল করায় থেমে থেমে যানজট ও ধীর গতি দেখা দেয়। এতে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এর আগে আজ শনিবার সকালে ঢাকার শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়। লংমার্চটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার কর্মসূচি রয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামেও পথসভার আয়োজন করা হয়েছে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে আছে—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

Read full story at source