Shreyas Iyer fined Rs 24 lakh for 2nd over rate offence. Is he facing ban?
· India Today
· India Today
· Prothom Alo
প্রায় ৫৪ বছর পর মানুষ আবার চাঁদের পানে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় ২ এপ্রিল ভোররাতে যুক্তরাষ্ট্র থেকে চার নভোচারী চাঁদের দিকে যাত্রা করেছে। চাঁদের পথে তাঁদের দশ দিনের এই রোমাঞ্চকর যাত্রা সবে শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে মহাশূন্য থেকে তাঁরা আমাদের জন্য পাঠাতে শুরু করেছেন জাদুকরী সব ছবি! ওরিয়ন স্পেসক্রাফটের ভেতর তাঁরা কী করছেন, আর মহাকাশ থেকে আমাদের এই চেনা পৃথিবীকে ঠিক কেমন দেখায়; তারই এক দারুণ ঝলক উঠে এসেছে তাঁদের তোলা ছবিগুলোতে। বিস্তারিত দেখুন ছবিতেই।
আর্টেমিস ২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান শুধু নভোচারীই নন, তিনি দারুণ ফটোগ্রাফারও। তার প্রমাণ মিলেছে এই ছবিগুলোতে। তাঁর তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, পৃথিবী যেন সূর্যকে প্রায় পুরোপুরি ঢেকে দিয়ে একটি মহাজাগতিক আড়াল তৈরি করেছে।
Visit h-doctor.club for more information.
এই ছবিতে একটি অদ্ভুত সুন্দর জিনিস ধরা পড়েছে। একে বিজ্ঞানের ভাষায় বলে জোডিয়াকাল লাইট। ছবির ওপরের ডান দিকে এবং নিচের বাঁ দিকে পৃথিবীর দুই মেরুর অরোরাও দেখা যাচ্ছে!
কমান্ডার ওয়াইজম্যানের তোলা আরেকটি ছবিতে দেখা যায়, পৃথিবীর সেই বিখ্যাত টারমিনেটর লাইন। এটি এমন একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীর দিন এবং রাতকে আলাদা করে দেয়। অর্থাৎ, ছবির একপাশে আলো ঝলমলে দিন, অন্যপাশে নিকষ কালো রাত! ওরিয়ন স্পেসক্রাফটের চারটি জানালার একটি থেকে তোলা পৃথিবীর এমন অদ্ভুত সুন্দর ছবি সত্যিই চোখ ধাঁধিয়ে দেয়।
স্পেসক্রাফটের ভেতরে চমৎকার সব মুহূর্ত ফ্রেমবন্দী করেছেন তাঁরা। মিশন চলাকালীন প্রথমবারের মতো পৃথিবীর সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ইভেন্টে যোগ দিয়েছিলেন চার নভোচারী জেরেমি হ্যানসেন, রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ এবং ভিক্টর গ্লোভার। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের হাসিমুখে উত্তর দিয়েছেন তাঁরা।
· Kaler Kantho