Mouz

Flights delayed at Chicago O’Hare airport as ground radar system suffers outage

· Times of India

The battery in your Fitbit Edge is replaceable, but it's not as easy as you'd think

· Engadget

Google partnered with iFixit for a step-by-step guide to replacing the Fitbit Edge's battery.

Visit sportbet.reviews for more information.

Read full story at source

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা

· Prothom Alo

বেস্টসেলার লেখক জিলি কুপারের হাতে লেখা নয়, টাইপ করা পাণ্ডুলিপির পেছনে ছিল তাঁর বহুদিনের বিশ্বস্ত এক সঙ্গী। নাম ‘মনিকা ২’। এই টাইপরাইটারেই লেখা হয়েছিল তাঁর জনপ্রিয় ও বিতর্কে ভরা রাটশায়ার সিরিজের উপন্যাসগুলো। এবার সেই প্রিয় টাইপরাইটার উঠতে যাচ্ছে নিলামে। এর দাম উঠতে পারে ৫ হাজার থেকে ৮ হাজার পাউন্ড পর্যন্ত, যা বাংলাদেশের টাকায় প্রায় ৮–১৩ লাখ টাকা।

Visit newsbetting.cv for more information.

১৯৬৪ সালের দিকে তৈরি টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই। আগামী ৯ ডিসেম্বরের নিলামের জন্য এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম।

পুরো আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’। এতে বিভিন্ন সময়ের প্রায় ৩০টি বই, পাণ্ডুলিপি, চিঠি ও সাংস্কৃতিক নিদর্শন স্থান পেয়েছে।

কুপারের একাধিক টাইপরাইটারের মধ্যে বিশেষ জায়গা ছিল মনিকা ২-এর। ২০২৫ সালের অক্টোবরে ৮৮ বছর বয়সে লেখকের মৃত্যুর পর তাঁর গ্লুচেস্টারশায়ারের বিসলি এলাকার বাড়ি দ্য চ্যান্ট্রির অফিস থেকে এটি উদ্ধার করা হয়।

কুপার সাক্ষাৎকারে প্রায়ই তাঁর টাইপরাইটারকে ‘মনিকা’ বলে উল্লেখ করতেন। তবে বাস্তবে এটি ছিল তাঁর ব্যবহার করা একাধিক বিশ্বস্ত টাইপরাইটারের সম্মিলিত নাম। মনিকা ২-এর পর তিনি আরেকটি টাইপরাইটার ব্যবহার শুরু করেন। ১৯৮২ সালে কনজারভেটিভ পার্টির সম্মেলন থেকে সেটি কিনেছিলেন তিনি।

কুপারের লেখালেখির পদ্ধতিতে টাইপরাইটার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানডে টাইমস ও ডেইলি মেইল-এর সাংবাদিকতা থেকে শুরু করে জনপ্রিয় উপন্যাস, সবই তিনি টাইপরাইটারে লিখতেন। প্রথম খসড়ার ওপর নতুন অংশ টাইপ করে স্ট্যাপল দিয়ে জুড়ে দিতেন। এভাবে ধাপে ধাপে তৈরি হতো পাণ্ডুলিপি। পরে সহকারীরা সেগুলো আবার টাইপ করে দিতেন।

২০২৫ সালে অনুষ্ঠিত এক তদন্তে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়াই ছিল কুপারের মৃত্যুর কারণ। ওই বছরের ৪ অক্টোবর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে মৃত অবস্থায় খুঁজে পান।

ক্রিস্টিজের বিক্রয় বিভাগের প্রধান থাইস হিচিনস বলেন, ‘প্রয়াত ডেম জিলি কুপারের মতো টাইপরাইটারের সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়ে থাকা আধুনিক লেখক খুব কমই আছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Read full story at source