এসিআই নিয়ে এল মাহিন্দ্রা মিনি পিকআপ
· Prothom Alo

গত মঙ্গলবার রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মাহিন্দ্রা মিনি পিকআপের প্রথম গ্রাহকের হাতে চাবি হস্তান্তর করা হয়।
এসিআই মোটরস লিমিটেড দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অটোমোবাইল ব্র্যান্ড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার দুটি মিনি পিকআপ মডেল নিয়ে এসেছে। সারা দেশে এসিআই মোটরসের অনুমোদিত ডিলার শোরুমে এখন থেকে মাহিন্দ্রার এই মডেলগুলো পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই মোটরস এ তথ্য জানিয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
গত মঙ্গলবার রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মাহিন্দ্রা মিনি পিকআপের প্রথম গ্রাহকের হাতে চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেগমেন্টে এসিআই মোটরস বাজারে মাহিন্দ্রার দুটি জনপ্রিয় মডেল এনেছে—মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্রাক মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি। এর মধ্যে মাহিন্দ্রা সুপ্রো ৯০০ কেজি পর্যন্ত এবং মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি ৮০০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, মজবুত চেসিস ও আরামদায়ক কেবিন-সুবিধার সমন্বয়ে মডেল দুটি দৈনন্দিন ব্যবসায়িক পরিবহনে কার্যকর সমাধান দেবে।
এসিআই বলছে, নগর থেকে গ্রাম—সব ধরনের রাস্তায় সহজ চলাচল ও অধিক পণ্য বহনের সক্ষমতার কারণে মডেল দুটি আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কার্যকর নকশা ও উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে এগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তা রাস্তায় ফিট থাকে এবং পরিবহনে সত্যিকারের সুপারহিট হয়ে ওঠে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য, জ্বালানিসাশ্রয়ী ও লাভজনক পরিবহন সমাধান নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দেশজুড়ে মানসম্মত সার্ভিস ও যন্ত্রাংশের জেনুইন স্পেয়ার পার্টসের সহজলভ্যতা নিশ্চিত করা হয়েছে, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থা ও নির্ভরতার ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।
